ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

আবাসন খাতে নতুন কর প্রত্যাহারের দাবি রিহ্যাবের, ফ্ল্যাটের দাম বৃদ্ধির আশঙ্কা

আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) জমির মালিকের ফ্ল্যাটে ১৫% কর প্রত্যাহার এবং নিবন্ধন ব্যয় ৭ শতাংশে নামানোর দাবি জানিয়েছে। একইসঙ্গে বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবিগুলো উপেক্ষিত হওয়ায় ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা করেছেন রিহ্যাব নেতারা। প্রস্তাবিত জাতীয় বাজেট ২০২৬-২৭ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল।

সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল বলেন, আবাসন খাত বর্তমানে ক্রেতা সংকট, উচ্চ নির্মাণ ব্যয়, অর্থায়ন সংকট এবং নীতিগত অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে নতুন কর আরোপ এবং বিদ্যমান উচ্চ নিবন্ধন ব্যয় বহাল রাখা আবাসন খাতকে আরও সংকটের দিকে ঠেলে দেবে।

তিনি উল্লেখ করেন, বর্তমানে জমির মালিককে প্রদত্ত সাইনিং মানির ওপর ১৫ শতাংশ কর দিতে হয়। প্রস্তাবিত বাজেটে এর পাশাপাশি ডেভেলপারের নির্মিত ফ্ল্যাটের ওপরও জমির মালিককে ১৫ শতাংশ কর দেওয়ার বিধান রাখা হয়েছে। এর ফলে যৌথ উন্নয়ন (জয়েন্ট ভেঞ্চার) প্রকল্প নিরুৎসাহিত হবে, নতুন প্রকল্প কমে যাবে এবং আবাসন খাতে বিনিয়োগ হ্রাস পাবে। রিহ্যাব মনে করে, ২৪ ইউনিটের একটি প্রকল্পে জমির মালিক যদি ১২টি ফ্ল্যাট পান এবং সেগুলোর মূল্য ১২ কোটি টাকা হয়, তাহলে তাকে প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা কর পরিশোধ করতে হবে। শেষ পর্যন্ত এই অতিরিক্ত ব্যয়ের চাপ ফ্ল্যাট ক্রেতাদের ওপরই বর্তাবে এবং আবাসনের মূল্য আরও বৃদ্ধি পাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হত্যাকাণ্ডে ইন্ধনদাতাদের ছাড় নেই, অন্যদের আত্মশুদ্ধির সুযোগ আছে: মাহমুদুর রহমান

আবাসন খাতে নতুন কর প্রত্যাহারের দাবি রিহ্যাবের, ফ্ল্যাটের দাম বৃদ্ধির আশঙ্কা

আপডেট সময় : ০৬:৪৮:১০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬