ঢাকা ১০:২০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ সহজ করলো বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক দেশের রপ্তানিকারকদের জন্য আন্তর্জাতিক ই-কমার্স প্ল্যাটফর্মে পণ্য বিক্রির সুযোগ আরও প্রসারিত করেছে। এখন থেকে বাংলাদেশি উদ্যোক্তারা বিশ্বজুড়ে স্বীকৃত অনলাইন মার্কেটপ্লেস ও ডিজিটাল প্ল্যাটফর্মে নিজেদের পণ্য তালিকাভুক্ত করতে পারবেন, যা সরাসরি আন্তর্জাতিক ক্রেতাদের কাছে পণ্য বিক্রির পথ সুগম করবে।

সোমবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি নতুন সার্কুলার জারি করেছে। এই নির্দেশিকা ব্যবসা থেকে ভোক্তা (বিজনেস টু কনজ্যুমার বা বিটুসি) পর্যায়ে রপ্তানি কার্যক্রমকে সহজ করার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। নতুন নিয়মানুসারে, রপ্তানিকারকেরা প্রতি লেনদেনে সর্বোচ্চ ৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ক্ষুদ্র মূল্যমানের পণ্য সিএফআর (কস্ট অ্যান্ড ফ্রেইট) শর্তে রপ্তানি করতে পারবেন। এছাড়াও, ১ হাজার মার্কিন ডলার পর্যন্ত চালানের ক্ষেত্রে ইএক্সপি ফর্ম দাখিলের বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে, তবে এক্ষেত্রে পুরো অর্থ ব্যাংকিং চ্যানেল বা অনুমোদিত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে অগ্রিম গ্রহণ করতে হবে। এই নতুন ব্যবস্থায় রপ্তানিকৃত পণ্যের শিপিং ডকুমেন্ট সরাসরি বিদেশি ক্রেতার নামে ইস্যু করারও সুযোগ রাখা হয়েছে।

অন্যদিকে, বিদেশি ক্রেতার কাছে সরবরাহ করা পণ্য ফেরত এলে বা পণ্যের গুণগত মান নিয়ে অভিযোগের কারণে অর্থ ফেরত দেওয়ার প্রয়োজন হলে সেই প্রক্রিয়াও সহজ করা হয়েছে। আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসে ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় সাবস্ক্রিপশন, রেজিস্ট্রেশন, সদস্যপদ ও অন্যান্য সেবামূলক ফি পরিশোধের উদ্দেশ্যে বৈধভাবে রেমিট্যান্স পাঠানোর অনুমতিও দেওয়া হয়েছে।

ব্যবসায়ী ও রপ্তানি খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এটি আন্তঃসীমান্ত ই-কমার্স কার্যক্রমকে উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত করবে। এতদিন অনেক ক্ষেত্রে রপ্তানিকারকদের ব্যবসা-থেকে-ব্যবসা (বিটু-বি) মডেলে বিদেশে আগাম পণ্য পাঠিয়ে বিক্রির ব্যবস্থা করতে হতো। নতুন নীতিমালার ফলে তারা এখন সরাসরি বৈশ্বিক ভোক্তাদের কাছে পণ্য বিক্রি ও পাঠানোর সুযোগ পাবেন, যা দেশের রপ্তানি বাণিজ্যে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কমলা-ডেনিমে মুগ্ধতা ছড়ালেন কাজল

আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ সহজ করলো বাংলাদেশ ব্যাংক

আপডেট সময় : ০৬:৪২:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬