ঢাকা ১০:২৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

বিমান বাংলাদেশ জাপানের নারিতা রুটে পুনরায় ফ্লাইট চালু করছে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ২৭ জুলাই থেকে জাপানের নারিতার উদ্দেশে পুনরায় ফ্লাইট চালু করতে যাচ্ছে। এই রুটটিকে লাভজনক করার লক্ষ্যে একটি সুচিন্তিত পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিমান। এর মাধ্যমে বাংলাদেশ বিশ্ব দরবারে আরও সংযুক্ত হবে, নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টি হবে এবং আন্তর্জাতিক আকাশপথে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এই তথ্য জানান। এ সময় বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০২৩ সালের ১ সেপ্টেম্বর ঢাকা-নারিতা রুটে ফ্লাইট চালু করেছিল বিমান, যা পরে ২০২৫ সালের ১ জুলাই বন্ধ করে দেওয়া হয়। সে সময় হজ ফ্লাইট, এয়ারক্রাফট স্বল্পতা এবং ব্যবসায়িক বাস্তবতার কথা বলা হয়েছিল।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, জাপান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক দিন দিন গভীর হচ্ছে। ক্রমবর্ধমান অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক, জাপানে বাংলাদেশি কর্মী ও শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি এবং সরকারি পর্যায়ে কানেক্টিভিটি উন্নয়নের উদ্যোগের ফলে ঢাকা-নারিতা-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তিনি মনে করেন, যথাযথ পরিকল্পনা ও বিপণন কার্যক্রমের মাধ্যমে এই রুটটি দীর্ঘমেয়াদে লাভজনক ও টেকসই করে তোলার সুযোগ রয়েছে। মন্ত্রী আরও জানান যে, দায়িত্ব গ্রহণের পর থেকেই বিমানকে সামনের দিকে এগিয়ে নেওয়া, এর সুব্যবস্থা ফিরিয়ে আনা এবং প্রবাসী যাত্রীদের জন্য একটি আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা হচ্ছে।

বিমানমন্ত্রী আরও বলেন, আপনারা অবগত আছেন যে, ২০২৫ সালের পহেলা জুলাই ঢাকা-নারিতা-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা স্থগিত রাখা হয়েছিল। আমরা সেই কার্যক্রমকেই আবার ফিরিয়ে আনতে চাচ্ছি। শুরুতে ৩০ জুনের মধ্যে ফ্লাইট চালুর কথা বলা হলেও, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য তা ২৭ জুলাই পর্যন্ত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রী জানান, জাপান সিভিল এভিয়েশনের অনুমোদন এবং তাদের কিছু প্রয়োজনীয় নিরাপত্তা নিরীক্ষার জন্য প্রায় ৪৫ দিনের সময়ের প্রয়োজন হবে বলে তারা জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের প্রবাসীর মর্মান্তিক মৃত্যু

বিমান বাংলাদেশ জাপানের নারিতা রুটে পুনরায় ফ্লাইট চালু করছে

আপডেট সময় : ০৫:৩২:০০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬