মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে হওয়া সমঝোতাকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালি। এই দেশগুলো ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারেও প্রস্তুত বলে জানিয়েছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দেশগুলোর পক্ষ থেকে একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘ইরান তার পারমাণবিক কর্মসূচির বিষয়ে স্পষ্ট ও যাচাইযোগ্য পদক্ষেপ নিলে আমরা সংশ্লিষ্ট নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহারে প্রস্তুত। এই গুরুত্বপূর্ণ সুযোগ কাজে লাগাতে, ইতিবাচক অগ্রগতি ধরে রাখতে এবং দীর্ঘমেয়াদি কূটনৈতিক সমাধানে পৌঁছাতে আমরা যুক্তরাষ্ট্র, ইরান ও আঞ্চলিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করব।’
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। এই লক্ষ্য অর্জনে আমরা যুক্তরাষ্ট্র, ইরান এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে কাজ করতে প্রস্তুত।’
রিপোর্টারের নাম 
























