ইসরাইলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এক বিস্ফোরক মন্তব্য করেছেন যে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত যেকোনো সমঝোতা ইসরাইলের জন্য কোনোভাবেই বাধ্যতামূলক নয়। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানান, ‘ইসরাইল যুক্তরাষ্ট্রের অধীন কোনো রাষ্ট্র নয়। আমরা একটি স্বাধীন ও সার্বভৌম দেশ।’
বেন-গভির আরও বলেন, ‘আমরা এমন কোনো চুক্তির অংশীদার নই, যা আমাদের নিরাপত্তা নিশ্চিত করে না। এই চুক্তি কোনোভাবেই আমাদের ওপর বাধ্যতামূলক নয়।’ তার মতে, হিজবুল্লাহকে সম্পূর্ণভাবে নিরস্ত্র ও ভেঙে দেওয়ার কম কিছুতে ইসরাইলের সম্মত হওয়া উচিত নয়। একই সঙ্গে তিনি দাবি করেন, ইসরাইলি বাহিনী যে এলাকাগুলো দখল করেছে এবং সন্ত্রাসী অবকাঠামোমুক্ত করেছে, সেখান থেকে সেনা প্রত্যাহার করা উচিত হবে না।
তিনি আরও বলেন, ‘আমরা এমন পরিস্থিতিতে ফিরে যেতে পারি না, যেখানে উত্তরাঞ্চলের বসতিগুলোর সীমান্তে হাজার হাজার সশস্ত্র যোদ্ধা অবস্থান করবে। আর ইসরাইলের দিকে কোনো হামলা হলে আমরা এক মুহূর্তের জন্যও নীরব থাকতে পারি না।’ বেন-গভিরের এই মন্তব্য যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা এবং লেবানন সীমান্তে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে ইসরাইলের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভক্তির ইঙ্গিত দিচ্ছে।
রিপোর্টারের নাম 
























