ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

এভারেস্ট জয়ী নুরুননাহার নিম্নিকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

বাংলাদেশের গর্ব, এভারেস্ট বিজয়ী পর্বতারোহী নুরুন নাহার নিম্নিকে সংবর্ধনা জানিয়েছে পূবালী ব্যাংক। নুরুন নাহার নিম্নি পূবালী ব্যাংকের একজন প্রিন্সিপাল অফিসার। গত ২৭ মে নেপাল সময় ভোর ৫টা ২৪ মিনিটে তিনি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় আরোহণ করেন, যা দীর্ঘ ১৪ বছর পর কোনো বাংলাদেশি নারীর এভারেস্ট জয়।

সোমবার ঢাকার দিলকুশায় পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ের মিলনায়তনে ‘শिखर জয়ীর সম্মানে’ শীর্ষক এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নুরুন নাহার নিম্নির হাতে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন। এর আগে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সুলতানা সরিফুন নাহার তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলী বলেন, পূবালী ব্যাংক কর্মীদের সবচেয়ে মূল্যবান সম্পদ মনে করে এবং তাদের পেশাগত সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত স্বপ্ন ও সম্ভাবনার বিকাশেও সহায়তা করে। নুরুন নাহার নিম্নি তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে এই দুর্গম ও ঐতিহাসিক অভিযাত্রায় পাশে থাকা, সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার জন্য পূবালী ব্যাংক কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, পূবালী ব্যাংক পূর্বেও নিম্নির হিমলুং হিমাল পর্বতশৃঙ্গ অভিযান এবং এবারের এভারেস্ট অভিযানে পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত ছিল। অনুষ্ঠানে তার রোমাঞ্চকর অভিযাত্রা নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এভারেস্ট জয়ী নুরুননাহার নিম্নিকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

এভারেস্ট জয়ী নুরুননাহার নিম্নিকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

আপডেট সময় : ০৩:২০:২৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬