ঢাকা ০৪:২১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

উদ্বোধনের আগেই লোহাগাড়ায় সেতু সংযোগ সড়ক ধসে স্থানীয়দের উদ্বেগ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ফারেঙ্গা সড়কে নবনির্মিত একটি সেতু উদ্বোধনের আগেই সংযোগ সড়কের বিভিন্ন স্থানে দেবে যাওয়ার ঘটনা ঘটেছে। নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং কাজের গুণগত মান সঠিক না থাকার কারণেই সংযোগ সড়কটির এই বেহাল দশা হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। এই পরিস্থিতিতে তাদের মাঝে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ, শিক্ষার্থী এবং যানবাহন চলাচল করে। সেতুটি নির্মিত হওয়ায় এলাকার যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার কথা থাকলেও, উদ্বোধনের আগেই সংযোগ সড়কের এমন দুর্দশা স্থানীয়দের মধ্যে গভীর শঙ্কা তৈরি করেছে।

স্থানীয়দের অভিযোগ, নতুন নির্মিত সেতুর বিভিন্ন অংশে মাটি সরে গিয়ে গর্ত সৃষ্টি হয়েছে এবং সড়কের পার্শ্ববর্তী অংশ ভেঙে নিচে নেমে গেছে। তারা মনে করছেন, উদ্বোধনের আগে থেকেই এই সড়ক দিয়ে যান চলাচল করার ফলেই এমনটা হয়েছে। এছাড়া, ঢাল সুরক্ষা, নিষ্কাশন ব্যবস্থা এবং সড়কের পার্শ্ববর্তী স্থানে মাটি সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করায় সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন অংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে।

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে বৃহত্তর চট্টগ্রাম পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ এর আওতায় চুনতি ফারেঙ্গা সড়কে ১৮ ও ১৬ মিটার দৈর্ঘ্যের দুটি আরসিসি গার্ডার সেতু নির্মাণের দায়িত্ব পায় কনসুলেন্ট ইঞ্জিনিয়ারিং বিল্ডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। মোট বরাদ্দ ছিল ৩ কোটি ৪৯ লাখ টাকা।

স্থানীয় জামাল উদ্দীন বলেন, সেতুটি ছিল এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি। কিন্তু নির্মাণকালে প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা না নেওয়ায় সড়কের ভাঙন ও গর্তের সৃষ্টি হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি আল আমিন জানান, সংযোগ সড়ক দেবে যাওয়ার বিষয়টি তারা জানতে পেরেছেন এবং দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে। লোহাগাড়া উপজেলা এলজিইডির প্রকৌশলী কাজি ফাহাদ বিন মাহমুদ বলেন, বৃষ্টির পানির কারণে ভাঙন সৃষ্টি হয়েছে। বৃষ্টি কমলে দ্রুত সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এভারেস্ট জয়ী নুরুননাহার নিম্নিকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

উদ্বোধনের আগেই লোহাগাড়ায় সেতু সংযোগ সড়ক ধসে স্থানীয়দের উদ্বেগ

আপডেট সময় : ০৩:১৮:৩২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬