ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে নাটকীয় এক ম্যাচে শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে ১-০ ব্যবধানে হারিয়েছে আইভরি কোস্ট। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচটিতে দীর্ঘ সময় গোলশূন্য থাকার পর বদলি খেলোয়াড় আমাদ দিয়ালো ৯০তম মিনিটে জয়সূচক গোল করে আফ্রিকার প্রতিনিধিদের পূর্ণ তিন পয়েন্ট এনে দেন। ম্যাচের পুরো সময়জুড়েই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেললেও ভাগ্যের সহায়তা পায়নি কেউই। বিশেষ করে ইকুয়েডর একাধিকবার গোলের খুব কাছাকাছি গিয়েও হতাশ হয়। দক্ষিণ আমেরিকার দলটি দুইবার পোস্ট এবং একবার ক্রসবারে বল মেরে গোলবঞ্চিত হয়। অন্যদিকে আইভরি কোস্টও একবার ক্রসবারে আঘাত হানে।
প্রথমার্ধে ইকুয়েডর তুলনামূলক বেশি বিপজ্জনক ছিল। ম্যাচের শুরুতে এনার ভ্যালেন্সিয়া পেনাল্টি বক্সে জায়গা তৈরি করলেও সুবিধাজনক অবস্থান থেকে বল বারের ওপর দিয়ে পাঠিয়ে দেন। জন ইয়েবোহ ও পেড্রো ভিটের শট যথাক্রমে ক্রসবার ও পোস্টে লেগে ফিরে আসে। ফলে প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি ইকুয়েডর। অন্যদিকে আইভরি কোস্টের আক্রমণে ১৯ বছর বয়সী ইয়ান দিওমান্দে উজ্জ্বল ছিলেন, তবে তার সতীর্থরা সুযোগগুলো কাজে লাগাতে পারেননি।
বিরতির পর ম্যাচের চিত্র কিছুটা বদলে যায়। গঞ্জালো প্লাতার সঙ্গে ওয়ান-টু পাস খেলে এনার ভ্যালেন্সিয়া আবারও গোলের সুযোগ পেলেও তার শট পোস্টের বাইরের অংশে লেগে ফিরে আসে। ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে শুরু করে আইভরি কোস্ট। দিওমান্দে বক্সে ঢুকে দুইবার শট নিলেও লক্ষ্যভেদ করতে পারেননি। অন্য প্রান্তে ইকুয়েডরও সুযোগ তৈরি করে যাচ্ছিল। গঞ্জালো প্লাতার দূরপাল্লার শট আইভরি কোস্টের গোলরক্ষক ইয়াহিয়া ফোফানা অসাধারণ দক্ষতায় রুখে দেন। এছাড়া একটি ফ্রি-কিক থেকে জোয়েল অর্ডোনেজের হেডও লক্ষ…
রিপোর্টারের নাম 























