ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে নেদারল্যান্ডস ও জাপান এক রোমাঞ্চকর ম্যাচ উপহার দিয়েছে। দুইবার এগিয়ে গিয়েও জয় ধরে রাখতে পারেনি নেদারল্যান্ডস, শেষ পর্যন্ত ২-২ সমতায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে দুই দল। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। তবে প্রথমার্ধে গোলের দেখা মেলেনি। ৩৪তম মিনিটে নেদারল্যান্ডসের ডনিয়েল মালেনের শক্তিশালী হেড জাপানের গোলরক্ষক জিওন সুজুকি অসাধারণভাবে ঠেকিয়ে দেন। প্রথমার্ধে তার একাধিক গুরুত্বপূর্ণ সেভ জাপানকে ম্যাচে টিকিয়ে রাখে।
বিরতির পর ম্যাচের চিত্র পাল্টে যায়। ৫১তম মিনিটে অধিনায়ক ভার্জিল ফন ডাইকের হেডে লিড পায় ডাচরা। এটি ছিল দেশের হয়ে কোনো বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে ফন ডাইকের প্রথম গোল। তবে তাদের আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। ছয় মিনিট পরই দুর্দান্ত এক দলগত আক্রমণ থেকে সমতায় ফেরে জাপান। কেইতো নাকামুরার গোলে এশিয়ার প্রতিনিধিরা ম্যাচে ফিরে আসে। সমতা ফেরার পর ম্যাচ আরও খোলামেলা হয়ে ওঠে। ৬৪তম মিনিটে ক্রিসেনসিও সামারভিলের গোলে আবারও এগিয়ে যায় নেদারল্যান্ডস। তখন মনে হচ্ছিল পূর্ণ তিন পয়েন্ট তাদের হাতে।
কিন্তু জাপান হার মানার দল নয়। দ্বিতীয়বার পিছিয়ে পড়ার পরও তারা আক্রমণের ধার কমায়নি। ম্যাচের শেষ ২০ মিনিটে একের পর এক আক্রমণে নেদারল্যান্ডসের রক্ষণভাগকে ব্যস্ত রাখে জাপান। সেই চাপের ফল আসে ম্যাচের ৮৯তম মিনিটে। দাইচি কামাদা ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে সমতা ফেরান। তার গোলেই নিশ্চিত পরা…
রিপোর্টারের নাম 























