ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

ইরান চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিতর্ক: ডেমোক্র্যাটদের ‘আত্মসমর্পণ’ অভিযোগ, পাল্টা জবাব ট্রাম্পের

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য একটি চুক্তিকে ঘিরে ডেমোক্র্যাট আইনপ্রণেতারা তীব্র সংশয় প্রকাশ করেছেন। তারা এই চুক্তিকে ‘আত্মসমর্পণের দলিল’ হিসেবে আখ্যায়িত করেছেন, যা যুক্তরাষ্ট্রে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।

ক্যালিফোর্নিয়ার সিনেটর অ্যাডাম শিফ সামাজিক মাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) লিখেছেন, “প্রেসিডেন্ট বলছেন যুদ্ধ শেষ। আমি আশা করি তিনি ঠিকই বলছেন। কিন্তু আমরা এই কথা আগেও শুনেছি, সঙ্গে ছিল একগাদা ভাঙা প্রতিশ্রুতি।” তিনি আরও যোগ করেন, “প্রেসিডেন্ট নতুন যুদ্ধ শুরু করেছেন, কিন্তু খরচ কমাননি। আর এটা আমেরিকার জনগণের গভীর ক্ষতি করেছে।”

এদিকে, কংগ্রেসম্যান সেথ মল্টন এই সম্ভাব্য চুক্তিটিকে ‘মূলত একটি আত্মসমর্পণ দলিল’ বলে বর্ণনা করেছেন। এমএস নাউকে দেওয়া এক সাক্ষাৎকারে মল্টন বলেন, “এটা একটা ভয়াবহ চুক্তি! এটা মূলত ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানের সর্বোচ্চ নেতার কাছে একটি আত্মসমর্পণ দলিল।” তিনি আরও প্রশ্ন তোলেন, “করদাতাদের ১০০ বিলিয়ন ডলার ইতোমধ্যে এই যুদ্ধে ব্যয় করা হয়েছে, ১৪ জন আমেরিকান নিহত হয়েছেন। এসবের বিনিময়ে আমরা এমন একটি চুক্তি পাচ্ছি যা শুধু সেই প্রণালিটিকেই আবার উন্মুক্ত করছে, যা এই নির্বোধ যুদ্ধ শুরুর আগে খোলা-ই ছিল। এটাকে কীভাবে বিজয় বলা যায়?”

তবে, ট্রাম্প তার চুক্তির পক্ষে দাঁড়িয়ে সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামাকে নিশানা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, “বারাক ওবামা জেসিপিওএ নামে যে চুক্তি করেছিলেন, সেটি ছিল ইরানের জন্য পারমাণবিক অস্ত্র অর্জনের সহজ, সুন্দর পথ। সে চুক্তি বাতিল না করলে তার মাধ্যমে ইরান ছয় বছর আগে পারমাণবিক অস্ত্র বানিয়ে ইতোমধ্যে ব্যবহারও করে ফেলত। কিন্তু ইরানের সঙ্গে আমার চুক্তিটি ঠিক এর উল্টো—পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে এক দুর্ভেদ্য প্রাচীর! প্রকৃতপক্ষে, তারা আর পারমাণবিক অস্ত্র চায় না। তারা কোনোভাবেই এই অস্ত্র সংগ্রহ করতে পারবে না।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এআই নজরদারিতে ফ্যামিলি কার্ড, জালিয়াতি ঠেকাতে আসছে স্মার্ট যাচাই ব্যবস্থা

ইরান চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিতর্ক: ডেমোক্র্যাটদের ‘আত্মসমর্পণ’ অভিযোগ, পাল্টা জবাব ট্রাম্পের

আপডেট সময় : ১১:৫০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬