ঢাকা ০১:৪০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

মেক্সিকোতে গুলিতে মেয়র নিহত, মাদকচক্রের সংঘাতে উত্তপ্ত ওয়াহাকা

মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় ওয়াহাকা রাজ্যে মাদক পাচারের পথ নিয়ন্ত্রণ নিয়ে মাদকচক্রগুলোর মধ্যে চলমান সংঘাতের মধ্যেই এক মেয়রকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

ওয়াহাকা রাজ্যের প্রসিকিউটরদের কার্যালয় থেকে জানানো হয়েছে, প্রায় ৭ হাজার জনসংখ্যার শহর সান মিগেল আমাতিতলানের মেয়র জোয়েল ব্রাভো সশস্ত্র হামলায় নিহত হয়েছেন। তবে হামলার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

রাজ্যের গভর্নর সালোমোন হারা সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) এক পোস্টে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, “ওয়াহাকায় আমরা আইন নিজের হাতে তুলে নেওয়া এবং সহিংসতাকে কোনোভাবেই প্রশ্রয় দেব না।”

প্রসিকিউটররা আরও জানিয়েছেন, হত্যাকারীদের খুঁজে বের করতে ওই এলাকায় পুলিশি উপস্থিতি জোরদার করা হয়েছে এবং একটি কৌশলগত ইউনিট মোতায়েন করা হয়েছে। এই অভিযানে ফেডারেল বাহিনীও সহযোগিতা করছে। ওয়াহাকা রাজ্যে জালিস্কো নুয়েভা জেনারাসিওন এবং সিনালোয়া কার্টেল—এই দুটি শক্তিশালী মাদকচক্র সক্রিয় রয়েছে। প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত এই রাজ্য তাদের অবৈধ কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত।

উল্লেখ্য, মেক্সিকোতে ২০০৬ সাল থেকে মাদক সহিংসতা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে এবং এই সময়ের মধ্যে প্রায় ১০০ জন মেয়র হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এআই নজরদারিতে ফ্যামিলি কার্ড, জালিয়াতি ঠেকাতে আসছে স্মার্ট যাচাই ব্যবস্থা

মেক্সিকোতে গুলিতে মেয়র নিহত, মাদকচক্রের সংঘাতে উত্তপ্ত ওয়াহাকা

আপডেট সময় : ১১:৫০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬