যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের ইয়াকিমা কাউন্টির পাহাড়ি এলাকায় একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। গত শনিবার বিকেলে এই ঘটনা ঘটে। বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায়, তবে এর পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।
মেরিন এয়ারক্রাফট গ্রুপ ১১ এবং থার্ড মেরিন এয়ারক্রাফট উইংয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এফ/এ-১৮ হর্নেট মডেলের যুদ্ধবিমানটি দুপুর ১২টার দিকে বিধ্বস্ত হয়। এটি ক্যালিফোর্নিয়ার মেরিন কোর এয়ার স্টেশন মিরামারের অন্তর্ভুক্ত ছিল এবং নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে উড্ডয়ন করছিল।
বিমান বিধ্বস্ত হলেও পাইলট অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে পেরেছেন। পরবর্তীতে স্থানীয় শেরিফ কর্মকর্তারা তাকে উদ্ধার করেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
রিপোর্টারের নাম 























