ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

ফ্যাসিস্ট সরকার দেশের মানুষের সাথে প্রতারণা করেছে: টাঙ্গাইলে সুলতান সালাউদ্দিন টুকু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৪৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, “একটি দল প্রায় ১৬ বছর ক্ষমতায় ছিল। সেই দুর্নীতিবাজ ফ্যাসিস্ট সরকার এ দেশের সহজ সরল মানুষের সাথে প্রতারণা করেছে। দেশের সাধারণ মানুষ নিয়ে তারা কখনো চিন্তা করেনি। কীভাবে টেকসই উন্নয়ন হয় ও মানুষের উপকার হয়, তা কখনো ভাবেনি। বিভিন্ন উন্নয়নের নামে নিজেদের পকেট ভারী করেছে।”

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে টাঙ্গাইল সদর উপজেলার চারাবাড়ী এলাকায় ধলেশ্বরী নদীর ওপর নির্মিত সেতুর সংযোগ সড়কের ধসে যাওয়া অংশ পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “এ দেশের মানুষ মনে করে, আগামীর প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান। আমরা তারেক রহমানের নেতৃত্বে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব। মানুষের কল্যাণে কাজ করব। তারই ধারাবাহিকতায় বুধবার থেকে ধসে যাওয়া সংযোগ সড়ক মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ড, এলজিইডি-সহ প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করেছি। টেকসই উন্নয়নের জন্য টাইম টু টাইম খোঁজ-খবর রাখছি।”

তিনি আরো বলেন, “আমাদের নেতা জিয়াউর রহমান প্রান্তিক পর্যায়ের মানুষের স্বার্থে কাজ করেছেন। আমিও তার আদর্শ অনুসরণ করি। আমি যদি আগামীতে আল্লাহর রহমত ও জনগণের ভোটে নির্বাচিত হতে পারি, তাহলে চরাঞ্চলের মানুষের সার্বিক উন্নয়ন করব। আমি অনেক আগে থেকেই চরাঞ্চল ঘুরতে শুরু করেছি। চরাঞ্চলের মানুষের কী প্রয়োজন, তাদের জীবনমান উন্নয়নে কী কী কাজ করতে হবে, সেই তালিকা করেছি। আমাদের কাজে কোনো দুর্নীতি হবে না।”

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লাবলু মিয়া লাভু প্রমুখ। নদী পারাপারের জন্য সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে দুটি নৌকা দেওয়া হয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জগন্নাথের বেদখল হল উদ্ধারে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস এমপি হামিদের

ফ্যাসিস্ট সরকার দেশের মানুষের সাথে প্রতারণা করেছে: টাঙ্গাইলে সুলতান সালাউদ্দিন টুকু

আপডেট সময় : ০২:৪৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫