বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান আহমেদকে অপহরণের ১৮ ঘণ্টা পরও উদ্ধার করা যায়নি। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১২ জুন) বিকেলে নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, গত বৃহস্পতিবার (১১ জুন) রাতে জিসান আহমেদ অপহৃত হন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান না পাওয়ায় তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
ডা. শফিকুর রহমান অবিলম্বে জিসান আহমেদকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য জোর দাবি জানিয়েছেন। এই ঘটনায় ছাত্রশিবির নেতাকর্মী ও তার স্বজনদের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে।
রিপোর্টারের নাম 




















