ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

মাত্র ১৮ বছরে বিদেশি ঋণ ৬ গুণের বেশি বেড়ে ৮ লাখ ১২ হাজার কোটি টাকা হয়েছে

দেশের বিদেশি ঋণের পরিমাণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ২০০৬ সালে যেখানে বিদেশি ঋণের পরিমাণ ছিল মাত্র ১ লাখ ৩০ হাজার কোটি টাকা, সেখানে ২০২৪ সালে তা প্রায় ৬.৫০ গুণ বৃদ্ধি পেয়ে ৮ লাখ ১২ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। বৃহস্পতিবার বাজেট উপস্থাপনের সময় তিনি এই তথ্য তুলে ধরেন।

অর্থমন্ত্রী আরও উল্লেখ করেন যে, তাদের রেখে যাওয়া ৬৫ হাজার কোটি টাকার অভ্যন্তরীণ ঋণ বর্তমানে প্রায় ১৬ গুণের বেশি বেড়ে ১০ লাখ ৭৭ হাজার কোটি টাকায় পৌঁছেছে, যা একটি বড় উদ্বেগের কারণ। এবারের প্রস্তাবিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটের বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে আয় ও ব্যয়ের মধ্যে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার একটি বড় ব্যবধান তৈরি হয়েছে। এই ঘাটতি পূরণের জন্য সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় উৎস থেকেই অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান চুক্তি: ট্রাম্পের ঘোষণা সত্ত্বেও কর্মসূচিতে স্বাক্ষর অনুষ্ঠানের অনুপস্থিতি

মাত্র ১৮ বছরে বিদেশি ঋণ ৬ গুণের বেশি বেড়ে ৮ লাখ ১২ হাজার কোটি টাকা হয়েছে

আপডেট সময় : ০৪:৩৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬