ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

ভোক্তা অধিকারের অভিযানে টাঙ্গাইলে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৩০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইল শহরের ছাত্তার সুপার শপ অ্যান্ড ফার্মা এবং ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের একটি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেলের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

জানা গেছে, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্যবিরোধী অভিযান পরিচালনা করে শহরের ছাত্তার সুপার শপ অ্যান্ড ফার্মাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া বুধবার রাতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে অভিযান চালিয়ে তাহের ফিলিং স্টেশনকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল জানান, তারা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছেন। সাধারণ মানুষ যেন প্রতারিত না হয়, তাই শপিংমলের মালিকদের সচেতন থাকতে অনুরোধ জানানো হচ্ছে। তিনি আরও জানান, এই অভিযান অব্যাহত থাকবে এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য পরবর্তী সময়ে উপজেলার বাজারগুলোতেও একই ধরনের অভিযান পরিচালনা করা হবে। ভবিষ্যতে পুনরায় এ ধরনের অপরাধে জড়িত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জগন্নাথের বেদখল হল উদ্ধারে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস এমপি হামিদের

ভোক্তা অধিকারের অভিযানে টাঙ্গাইলে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০২:৩০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫