ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

ইরান যুদ্ধ আমেরিকার জন্য ‘চোরাবালি’ হবে না: ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরান যুদ্ধ ওয়াশিংটনের জন্য ইরাক বা আফগানিস্তানের মতো কোনো ‘চোরাবালি’ হয়ে উঠবে না। ইউএসএ টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স দৃঢ়ভাবে জানান যে, আগামী কয়েক বছরের মধ্যে ইরানের বিষয়ে আমেরিকার সম্পৃক্ততা নিয়ে নতুন করে আলোচনা করার প্রয়োজন হবে না। তিনি আত্মবিশ্বাসী যে, এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সফল হবে।

ভ্যান্স আরও যোগ করেন, চলমান কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলেও প্রেসিডেন্ট হাতে আরও বিকল্প ব্যবস্থা রয়েছে। তিনি স্পষ্ট করেন যে, যতক্ষণ পর্যন্ত ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখার মূল লক্ষ্যের দিকে মনোযোগ রাখা হবে, ততক্ষণ পর্যন্ত এটি কোনোভাবেই দীর্ঘমেয়াদি সংকটে পরিণত হবে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের আদালতে ৪৬ লাখের বেশি মামলা জট, সংসদে তথ্য দিলেন আইনমন্ত্রী

ইরান যুদ্ধ আমেরিকার জন্য ‘চোরাবালি’ হবে না: ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

আপডেট সময় : ১১:৫৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬