কিশোরগঞ্জের কটিয়াদীতে পুকুরের পানিতে ডুবে রুহান নামের চার বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বানিয়াগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রুহান বনগ্রাম ইউনিয়নের জামষাইট গ্রামের মো. শাহজাহানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে মায়ের সঙ্গে বানিয়াগ্রামে খালার বাড়িতে বেড়াতে এসেছিল রুহান। দুপুরে সবার অগোচরে সে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
দ্রুত তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রুহানকে মৃত ঘোষণা করেন। বেড়াতে এসে এমন মর্মান্তিক দুর্ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টারের নাম 

























