ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও বাংলাদেশ ব্যাংকের যৌথ উদ্যোগে নোয়াখালীতে শুরু হয়েছে ‘উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি’। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অর্থায়নে এবং অর্থ মন্ত্রণালয়ের এসআইসিআইপি প্রকল্পের আওতায় সম্ভাবনাময় এসএমই উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মাসব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সোমবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. মাহবুবুর রহমান। ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মশালায় নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার নির্বাচিত ২৫ জন উদ্যোক্তা অংশগ্রহণ করছেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে ব্যবসা পরিচালনা, ডিজিটাল মার্কেটিং, আর্থিক ব্যবস্থাপনা এবং উদ্ভাবনী দক্ষতা বৃদ্ধির বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নতুন উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে এবং দেশের জাতীয় অর্থনীতিতে তাদের অবদান বাড়াতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।
রিপোর্টারের নাম 

























