সুনামগঞ্জ মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা তাদের ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে এক বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। সোমবার সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের বিভিন্ন অব্যবস্থাপনা ও সুযোগ-সুবিধা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
বিক্ষোভ কর্মসূচিতে কলেজের প্রথম থেকে পঞ্চম বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় শিক্ষার্থীরা বলেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আগামীকাল (মঙ্গলবার) থেকে প্রতিদিন সকাল ১১টার পর সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রাখা হবে। শিক্ষার্থীরা কলেজের বিভিন্ন সমস্যা, যেমন – আবাসন, উন্নত ল্যাব সুবিধা, পর্যাপ্ত শিক্ষক এবং অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
বক্তব্য রাখেন প্রথম ব্যাচের শিক্ষার্থী রাফাত রেজা আকাশ, তোফায়েল আহমদ, দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ সাইদুল ইসলাম, প্রিয়াস চন্দ্র, ফারজানা আহমেদ মিম, চতুর্থ ব্যাচের শিক্ষার্থী তানভীর হোসেন এবং ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী শীর্ষেন্দু বিশ্বাস। তারা তাদের ছয় দফা দাবি অবিলম্বে পূরণের জন্য কলেজ কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।
রিপোর্টারের নাম 























