ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

আন্তর্জাতিক রোভার প্রতিযোগিতায় ইউআইইউ-এর ঐতিহাসিক সাফল্য: বিশ্বে তৃতীয়, এশিয়ায় প্রথম

মার্কিন যুক্তরাষ্ট্রের দ্য মার্স সোসাইটি কর্তৃক আয়োজিত মর্যাদাপূর্ণ ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ (ইউআরসি) ২০২৬ প্রতিযোগিতায় বিশ্ব মঞ্চে ইতিহাস গড়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)-এর মার্স রোভার টিম। তারা এই প্রতিযোগিতায় বিশ্বে তৃতীয় এবং এশিয়ায় প্রথম স্থান অর্জন করেছে, যা বাংলাদেশের জন্য এক গৌরবময় ও ঐতিহাসিক মাইলফলক। এশিয়ায় ২০ বছরের রোভার প্রতিযোগিতার ইতিহাসে এটি একটি অনন্য অর্জন হিসেবে স্বীকৃতি পেয়েছে।

প্রতিযোগিতাটি গত ২৭-৩০ মে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটা স্টেটের হ্যাঙ্কসভিলে অবস্থিত মার্স ডেজার্ট রিসার্চ স্টেশনে (এমডিআরএস) অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বিভিন্ন ধাপে অসাধারণ দক্ষতা ও ধারাবাহিক শ্রেষ্ঠত্ব প্রদর্শন করে ‘ইউআইইউ মার্স রোভার টিম’ ২০২২ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা পাঁচবার এশিয়ার প্রথম দল হওয়ার গৌরব অর্জন করেছে। এই ঐতিহাসিক অর্জনের সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে আজ ৭ জুন ইউআইইউ ক্যাম্পাসে একটি প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

প্রেস কনফারেন্সে ইউআইইউ-এর ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার ইঞ্জি: মো: আব্দুল মোকাদ্দেম, ইউআইইউ ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক ও প্রফেসর এমেরিটাস ড. এম রিজওয়ান খান, ইউআইইউ স্কুল অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর ডিন প্রফেসর ড. হাসান সারওয়ার, রেজিস্ট্রার ডা: মো: জুলফিকার রহমান এবং ইউআইইউ মার্স রোভার টিমের মেন্টর ও কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রভাষক মো: আবিদ হোসাইন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউআইইউ স্ট্রাটিজিক কমিউনিকেশন অফিসের পরিচালক জনাব আবু সাদাত।

প্রতিষ্ঠালগ্ন থেকেই ইউআইইউ মানকে অগ্রাধিকার দিয়ে বিশ্বমানের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং প্রতিভা বিকাশের মাধ্যমে নিজস্ব স্বাতন্ত্রত্ব তৈরি করেছে। “Quest for Excellence” কেবল একটি স্লোগান নয়, এটি বিশ্ববিদ্যালয়টির সংস্কৃতি, কর্মদর্শন এবং প্রতিদিনের কাজের মানসিকতার প্রতিফলন। সেই ধারাবাহিক উৎকর্ষতার পথচলারই সর্বশেষ আন্তর্জাতিক রোভার প্রতিযোগিতার বিশ্বমঞ্চ থেকে স্বীকৃতি পেয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানোন্নয়ন: গণমাধ্যমের ইতিবাচক প্রভাব

আন্তর্জাতিক রোভার প্রতিযোগিতায় ইউআইইউ-এর ঐতিহাসিক সাফল্য: বিশ্বে তৃতীয়, এশিয়ায় প্রথম

আপডেট সময় : ০৫:৫৯:১৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬