ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

মতিঝিলে ব্যবসায়ীর গুলি: ১৭ হাজার ডলার ছিনতাই, আহত চিকিৎসাধীন

রাজধানীর মতিঝিলে প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার মার্কিন ডলার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। হামলার শিকার লোকমান হোসেন নামের ওই ব্যবসায়ীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (৭ জুন) বিকেল সোয়া ৩টার দিকে মতিঝিলের শাপলা চত্বর সংলগ্ন জনতা ব্যাংকের সামনে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত ব্যক্তি মানি এক্সচেঞ্জ ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। তিনি শাপলা চত্বর এলাকা দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং তার সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। ব্যাগে প্রায় ১৭ হাজার ডলার ছিল বলে ধারণা করা হচ্ছে।

ওসি আরও জানান, লোকমান হোসেনের হাতে কনুইয়ের নিচে একটি এবং হাঁটুর নিচে দুটি গুলি লেগেছে। ঘটনার পর পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে বলে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত, ভারতে পালাল

মতিঝিলে ব্যবসায়ীর গুলি: ১৭ হাজার ডলার ছিনতাই, আহত চিকিৎসাধীন

আপডেট সময় : ০৮:১৫:০৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬