ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

সাংবাদিক শফিক মুন্সির আরোগ্য কামনায় মাওলানা জালালুদ্দীন আহমদের পরিদর্শন

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ রাজধানীর মগবাজারে অবস্থিত ইউডিসি হাসপাতালে গিয়ে সময় টিভির সিনিয়র রিপোর্টার শফিক মুন্সির শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। গত ৬ জুন শফিক মুন্সির একটি সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছিল এবং বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

হাসপাতালে পৌঁছে মাওলানা জালালুদ্দীন আহমদ শফিক মুন্সির শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন, কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তার দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করেন। তিনি শফিক মুন্সির পরিবারের সদস্যদের প্রতিও গভীর সমবেদনা ও শুভকামনা জানান। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী এবং বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমানও মহাসচিবের সঙ্গে উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: ৪১ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে যুক্তরাষ্ট্রের তেলের মজুত

সাংবাদিক শফিক মুন্সির আরোগ্য কামনায় মাওলানা জালালুদ্দীন আহমদের পরিদর্শন

আপডেট সময় : ০৭:০১:৪২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬