ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা জামায়াতের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম সরকারের বিরুদ্ধে ইসলামী ব্যাংককে ধ্বংসের ষড়যন্ত্র করার অভিযোগ এনেছেন। তিনি বলেন, আন্তর্জাতিকভাবে পরিচিত ব্যাংক ডাকাত এস আলমের হাতে ইসলামী ব্যাংককে তুলে দিয়ে একে ধ্বংস করার পাঁয়তারা চলছে। তবে, তারা এই ষড়যন্ত্র সফল হতে দেবেন না।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে নাগরিক মঞ্চ আয়োজিত ‘ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্র, আর্থিক নিরাপত্তা ও গ্রাহকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা আব্দুল হালিম আরও বলেন, ‘ব্যবসা হালাল ও সুদ হারাম’ এই আদর্শ নিয়েই ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। এই ব্যাংকের ৩ কোটি গ্রাহককে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই।

তিনি সরকারকে হুঁশিয়ার করে বলেন, আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস হলে তা সরকার বা কারো জন্য সুখকর হবে না। ইসলামী ব্যাংককে ধ্বংস করে অন্য কাউকে সুবিধা দেওয়া হলে গ্রাহকেরা তা মেনে নেবে না। ব্যাংক খাতকে রাজনীতিকরণ করা উচিত নয় এবং তারা ব্যাংকের নিরাপত্তা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা চান। তিনি আরও বলেন, ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহকেরাই আন্দোলন করছেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে মিডিয়া ব্যক্তিত্ব ড. ফয়জুল হক বলেন, বর্তমান সরকারের কর্মকাণ্ডে তিনি বিএনপি সরকার ও পতিত আওয়ামী লীগ সরকারের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাচ্ছেন না। এই সরকারের সময়েও ইসলামী ব্যাংকের গ্রাহকদের রক্ত ঝরতে হচ্ছে, যা অত্যন্ত লজ্জাজনক। তিনি সরকারকে সতর্ক করে বলেন, ইসলামী ব্যাংক দখল করলে এর মধ্য দিয়েই তাদের পতন ঘটবে। লে. কর্নেল (অব.) হাসিনুর রহমান বলেন, ইসলামী ব্যাংক নিয়ে কোনো ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। এই ব্যাংক গ্রাহকদের ব্যাংক এবং তাদের সিদ্ধান্তেই চলবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদক সেবনে যুবকের এক বছরের কারাদণ্ড

ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা জামায়াতের

আপডেট সময় : ০৪:৪৬:০১ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬