মহাকাশ কম্পিউটিং প্রযুক্তি ও স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট খাতের উন্নয়নে প্রথম উদ্ভাবন কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে চীন। বেইজিংয়ে অবস্থিত এই কেন্দ্রটি মহাকাশভিত্তিক প্রযুক্তির পূর্ণাঙ্গ শিল্প চেইন তৈরিতে কাজ করবে। এই উদ্ভাবন কেন্দ্রটি মূলত মহাকাশে সরাসরি তথ্য প্রক্রিয়াকরণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের সক্ষমতা অর্জনে গুরুত্ব দেবে।
গবেষণা কেন্দ্রটি ছয়টি প্রধান ক্ষেত্রে কাজ করবে, যার মধ্যে রয়েছে তাপ-সহনশীল মহাকাশ কম্পিউটিং চিপ, স্যাটেলাইট প্ল্যাটফর্ম ও মহাকাশ-ভূমি সমন্বিত ক্লাউড নেটওয়ার্ক। মহাকাশ কম্পিউটিংয়ের মাধ্যমে পৃথিবীতে তথ্য পাঠানোর আগেই মহাকাশে থাকা স্যাটেলাইট বা স্টেশনের মাধ্যমেই বিপুল তথ্য বিশ্লেষণ করা সম্ভব হবে। বেইজিং ইউনিভার্সিটি অব পোস্টস অ্যান্ড টেলিকমিউনিকেশনসসহ দেশটির শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এই প্রকল্পের নেতৃত্বে রয়েছে।
রিপোর্টারের নাম 























