ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কর্মকর্তা-কর্মচারীদের জন্য কোনো ধরনের ‘কলম বিরতি’ বা কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করেনি ব্যাংক কর্তৃপক্ষ। সম্প্রতি কিছু শাখার কর্মকর্তা-কর্মচারীদের একাংশ যে কর্মসূচি পালন করেছেন, সে বিষয়ে ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসাইন স্পষ্ট জানিয়েছেন, এটি তাদের কোনো প্রাতিষ্ঠানিক নির্দেশনা নয়।
তিনি আরও বলেন, কোনো কর্মকর্তা যদি গ্রাহকসেবা প্রদান থেকে বিরত থাকেন, তবে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। গ্রাহকদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়ে তিনি জানান, ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। বর্তমানে কিছু কারণে অর্থ উত্তোলনের চাপ কিছুটা বৃদ্ধি পেলেও তা সহনীয় পর্যায়ে আছে এবং আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি।
রিপোর্টারের নাম 

























