বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের প্রায় ছয় হাজার কর্মকর্তা-কর্মচারীর জন্য বড় ধরনের আর্থিক সুবিধা অনুমোদন করেছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিভিন্ন ধরনের ভাতা ও আনুষঙ্গিক পারিশ্রমিক সর্বোচ্চ ১৮৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। একই সঙ্গে খাদ্য ভর্তুকি দ্বিগুণ করা হয়েছে এবং অস্থায়ী কর্মীদের দৈনিক মজুরিও বৃদ্ধি করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বছরে অতিরিক্ত প্রায় ১০০ কোটি টাকা ব্যয় হবে। এদিকে, বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম জাপানি একটি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান থাকায় নতুন এই আর্থিক সিদ্ধান্তকে ঘিরে বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়েছে।
বিমান কর্তৃপক্ষের ভাষ্যমতে, দীর্ঘ দুই দশক পর কর্মকর্তা-কর্মচারীদের ভাতা পুনর্বিন্যাস করা হয়েছে। বেতন-ভাতা তুলনামূলক কম হওয়ার কারণে দক্ষ কর্মীরা অন্য এয়ারলাইনসে চলে যাচ্ছিলেন, যা রোধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে নতুন এই বেতন কাঠামো কার্যকর হবে এবং সংশ্লিষ্ট কর্মীরা বকেয়া ভাতাও পাবেন।
রিপোর্টারের নাম 

























