ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

আর্জেন্টিনার গোলপোস্টের অতন্দ্র প্রহরী মার্টিনেজকে নিয়ে স্বস্তি

বিশ্বকাপের আগে চোটের কারণে শঙ্কা দেখা দিলেও আর্জেন্টিনার ভক্তদের জন্য সুখবর দিয়েছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ডান হাতের অনামিকায় ফ্র্যাকচার থাকলেও তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলে নিশ্চিত করেছে দলের মেডিকেল বিভাগ।

আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। সেই ম্যাচের আগেই মার্টিনেজ পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। যদিও প্রস্তুতি ম্যাচগুলোতে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। অ্যাস্টন ভিলার হয়ে ইউরোপা লিগের ওয়ার্ম-আপের সময় চোট পাওয়া এই তারকা বর্তমানে যথাযথ চিকিৎসাধীন রয়েছেন এবং অনুশীলনেও ফিরেছেন। সব ঠিক থাকলে উদ্বোধনী ম্যাচেই তাকে গোলপোস্টে দেখা যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টিভিতে আজ ফুটবল বিশ্বকাপ ও টেনিস

আর্জেন্টিনার গোলপোস্টের অতন্দ্র প্রহরী মার্টিনেজকে নিয়ে স্বস্তি

আপডেট সময় : ১২:৩৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬