মার্কিন প্রশাসন ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি সম্পাদনের সম্ভাবনা নিয়ে ক্রমশ হতাশ হয়ে পড়ছে। তেহরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার লক্ষ্যে একটি শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে বলে মনে করছে ওয়াশিংটন। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে শীর্ষ কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরান পারমাণবিক চুক্তি সংক্রান্ত বিভিন্ন শর্ত লঙ্ঘনের পাশাপাশি নিজস্ব কিছু কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তাদের এই ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র একটি বৃহত্তর চুক্তি সম্পাদনের আশা প্রায় ছেড়েই দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও সম্প্রতি বলেছেন, ‘আমি জানি না আমাদের মধ্যে কোনো চুক্তি হতে যাচ্ছে কি-না।’
মার্কিন কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন যে, একটি পারমাণবিক চুক্তি সম্পন্ন করতে হলে ইরানকে অবশ্যই তাদের মাটির নিচে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে হবে। ইরান যদি এই শর্ত পূরণে ব্যর্থ হয়, তবে কোনো চুক্তি হবে না। এছাড়া, মার্কিন কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের পারমাণবিক সক্ষমতা স্থায়ীভাবে বন্ধ করার জন্য ওয়াশিংটনের কাছে সামরিক বিকল্পও প্রস্তুত রয়েছে, যা তুলনামূলকভাবে কম খরচে সম্পন্ন করা সম্ভব।
রিপোর্টারের নাম 























