সামনে বিশ্বকাপ ফুটবল। তবে প্রস্তুতির শেষ মুহূর্তে স্প্যানিশ তরুণ তারকা লামিনে ইয়ামালকে নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। চোটের কারণে তিনি প্রস্তুতি ম্যাচে খেলতে না পারলেও, বিশ্বকাপের প্রথম ম্যাচে তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। আগামী ১৫ জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ইয়ামালের ফিটনেস পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
গত এপ্রিলে লিগ ম্যাচ চলাকালীন হ্যামস্ট্রিংয়ে চোট পান ইয়ামাল। কোচ জানিয়েছেন, পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাকে নিয়ে কোনো ঝুঁকি নেওয়া হবে না। ইয়ামালের পাশাপাশি দলের আরও দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় নিকো উইলিয়ামস ও ভিক্টর মুনিওজকেও সতর্কতার খাতিরে বিশ্রামে রাখা হয়েছে। ২০১০ সালের পর থেকে বিশ্বকাপ সাফল্যের খরা কাটাতে স্পেন এবার পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে।
রিপোর্টারের নাম 
























