শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (শেকৃবিসাস) ২০২৬-২০২৭ কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে তাহিরুল হাসান ফাহিম সভাপতি এবং শাহেদ মাহমুদ মাহিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার সমিতির কার্যালয়ে সদস্যদের প্রত্যক্ষ ভোটে এই ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সমিতির সাবেক সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন সাবেক সভাপতি মীর তাওহীদ-উল- ইসলাম এবং সাবেক সাধারণ সম্পাদক মুহা. তাহাজ্জত আলী। নির্বাচন পরবর্তী নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।
নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে সিফাতুল্লাহ আমিন (কালের কণ্ঠ), যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শোয়াইবুর রহমান (বাংলাদেশ পোস্ট), সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম (গণকণ্ঠ), কোষাধ্যক্ষ রবিউল ইসলাম রাকিব (দ্য ডেইলি ক্যাম্পাস), দপ্তর সম্পাদক সাইদ আহম্মদ (জাগো নিউজ ২৪) এবং প্রচার ও প্রকাশনা এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে মাকতুম আল মুহিত (বিডিএন৭১) নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. কামরুল ইসলাম সজল (সমকাল), তাসনিম আহমেদ তানিম (বাংলাদেশ প্রতিদিন) এবং সিরাজুদ্দৌলা আরাফাত (আমার দেশ)।
রিপোর্টারের নাম 


















