জয়পুরহাটে বজ্রপাতের পৃথক ঘটনায় নারীসহ দুইজনের প্রাণহানি ঘটেছে। বুধবার বিকেলে জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার থিয়ট বিলপাড়া গ্রামের জাহানারা বেগম (৩০) ও পাঁচবিবি উপজেলার কুয়াতপুর গ্রামের কৃষক শামসুদ্দিন (৬০)।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশে ধান শুকানোর কাজ শেষে ঘরে ফেরার পথে বজ্রপাতে জাহানারা বেগমের মৃত্যু হয়। একই সময় পাঁচবিবি উপজেলার কুয়াতপুর মাঠে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে কৃষক শামসুদ্দিন ঘটনাস্থলেই প্রাণ হারান। প্রকৃতির এই আকস্মিক রোষানলে দুই পরিবারের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
রিপোর্টারের নাম 























