মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত ঋতব্রত পেলেন বিরোধীদলীয় নেতার স্বীকৃতি

পশ্চিমবঙ্গের বিধানসভায় নাটকীয় রাজনৈতিক পটপরিবর্তনে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন। বিধানসভার ৫৮ জন বিধায়ক তার প্রতি সমর্থন জানিয়ে স্পিকারের কাছে আনুষ্ঠানিক চিঠি জমা দিলে এ স্বীকৃতি প্রদান করা হয়। এই বিদ্রোহের পর ঋতব্রত দাবি করেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের প্রতি অনুগত এবং দল ভাঙার কোনো উদ্দেশ্য তার নেই।

ঘটনার সূত্রপাত হয় যখন তৃণমূলের একটি অংশ প্রবীণ নেতা শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধীদলীয় নেতা করার প্রস্তাব দেয়। কিন্তু ঋতব্রত ও তার অনুসারী বিধায়করা অভিযোগ তোলেন যে, ওই প্রস্তাবের চিঠিতে বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি করা হয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সিআইডি তদন্ত শুরু হলে পরিস্থিতি জটিল আকার ধারণ করে। এরপরই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঋতব্রত ও সন্দীপন সাহাকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল। তবে বহিষ্কৃত হওয়া সত্ত্বেও ঋতব্রত এখন নিজের অনুসারী বিধায়কদের নিয়ে বিধানসভায় নতুন ফ্রন্ট গঠন করেছেন, যা রাজ্য রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: ঢাবির বিজয় একাত্তর হল থেকে শিবিরের সাবেক কর্মী বহিষ্কৃত

তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত ঋতব্রত পেলেন বিরোধীদলীয় নেতার স্বীকৃতি

আপডেট সময় : ১১:০৫:০৭ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬