ঢাকা ১১:১২ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

গ্রাহক পর্যায়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ এবং পাইকারি পর্যায়ে ১৯ দশমিক ৮৫ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তকে জনস্বার্থবিরোধী আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অবিলম্বে এই বর্ধিত মূল্য প্রত্যাহার এবং নিত্যপণ্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবি জানিয়েছে সংগঠনটি।

জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ অভিযোগ করেছেন, বিদ্যুৎ খাতের দুর্নীতি, অপচয় এবং কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রগুলোর ক্যাপাসিটি চার্জের দায়ভার জনগণের ওপর চাপানো হচ্ছে। এই মূল্যবৃদ্ধির ফলে শিল্প ও কৃষি উৎপাদন খরচ বেড়ে যাবে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও দুর্বিষহ করে তুলবে। সরকারের এই অমানবিক সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হজ ফ্লাইটে লাগেজ কাটার অভিযোগ ভিত্তিহীন: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

আপডেট সময় : ০৯:৫৭:১৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬