ঢাকা ১১:১৩ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

মায়ের মৃত্যুর ঘটনায় যুগ্মসচিব সন্তানকে প্রত্যাহার

রাজধানীর মিরপুরে নুরুজাহান বেগম নামে এক বৃদ্ধার মৃত্যুর ঘটনায় তার ছেলে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (যুগ্মসচিব) এ কে এম আনিসুর রহমানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
বুধবার (৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, আনিসুর রহমানকে আগামীকাল বৃহস্পতিবার (৪ জুন) বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় বৃহস্পতিবার বিকাল থেকে তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য করা হবে।
সম্প্রতি রাজধানীর মিরপুরে একটি বাসা থেকে নুরুজাহান বেগমের পচাগলা মরদেহ উদ্ধার করে পুলিশ। একা বসবাসরত ওই বৃদ্ধার মৃত্যুর ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ঘটনার পর অভিযোগ ওঠে, সন্তানরা আর্থিকভাবে সচ্ছল হলেও বৃদ্ধা মায়ের যথাযথ দেখাশোনা করেননি। নুরুজাহান বেগমের এক ছেলে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (যুগ্মসচিব) এ কে এম আনিসুর রহমান, আরেক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক, একজন ছেলে কানাডাপ্রবাসী এবং এক মেয়ে ঢাকার একটি স্কুলের শিক্ষক।
উল্লেখ্য, পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩ অনুযায়ী সক্ষম সন্তানদের জন্য পিতা-মাতার ভরণ-পোষণ নিশ্চিত করা বাধ্যতামূলক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হজ ফ্লাইটে লাগেজ কাটার অভিযোগ ভিত্তিহীন: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

মায়ের মৃত্যুর ঘটনায় যুগ্মসচিব সন্তানকে প্রত্যাহার

আপডেট সময় : ০৮:৫৪:০৪ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬