ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

ফেনীর সেই শিক্ষিকাকে ক্রীড়া সংস্থায় কাজের প্রস্তাব

বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীদের ফুটবল খেলায় উৎসাহ দিয়ে আলোচনায় আসা ফেনীর সেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সৈয়দা খালেদা আক্তার পলিকে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সঙ্গে যুক্ত হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বুধবার সচিবালয়ে তার কার্যালয়ে পলির সঙ্গে সাক্ষাৎ করে এ প্রস্তাব দেন।

প্রতিমন্ত্রী জানান, মাঠ পর্যায়ে নারী ক্রীড়াঙ্গনের উন্নয়নে পলির এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত প্রশংসনীয়। তাকে ক্রীড়াঙ্গনে নারীদের সুরক্ষা ও নিরাপত্তা বিষয়ে কাজ করার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে তার বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফুটবল চর্চায় সার্বিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। গত ২৯ এপ্রিল ফেনী পিটিআই মাঠের একটি ফুটবল টুর্নামেন্টে শিক্ষার্থীদের উৎসাহ দেওয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর দেশজুড়ে প্রশংসিত হন এই শিক্ষিকা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফেনীর সেই শিক্ষিকাকে ক্রীড়া সংস্থায় কাজের প্রস্তাব

আপডেট সময় : ০৭:৫১:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬