পবিত্র ঈদুল আজহার ছুটিতে মেট্রোরেলে যাত্রীদের ব্যাপক চাপ লক্ষ্য করা গেছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, ছুটির দিনগুলোতে প্রতিদিন গড়ে প্রায় ১ লাখ ৫১ হাজার ৮৭৭ জন যাত্রী মেট্রোরেলে যাতায়াত করেছেন।
যাত্রীদের নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে ঈদের দিন ছাড়া বাকি দিনগুলোতে নিয়মিত হেডওয়ে অনুযায়ী ১৪০টি ট্রিপ পরিচালনা করা হয়েছে। এছাড়া কোনো জরুরি পরিস্থিতির জন্য ১০টি অতিরিক্ত ট্রেন সবসময় প্রস্তুত রাখা হয়েছিল। ছুটির মধ্যেও কর্মকর্তা-কর্মচারীদের নিরবচ্ছিন্ন দায়িত্ব পালন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের কারণে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পেরেছেন বলে কর্তৃপক্ষ উল্লেখ করেছে।
রিপোর্টারের নাম 





















