ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের দামামা: ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা

দীর্ঘ কূটনৈতিক প্রচেষ্টার পরও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা প্রশমিত হওয়ার পরিবর্তে আবারও নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। কুয়েত ও বাহরাইনে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর উপসাগরীয় অঞ্চলে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। এর আগে ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় এই পাল্টা আক্রমণের ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে এবং সাধারণ মানুষ হতাহত হয়েছেন। এই হামলায় একজন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের দাবি, ইরানের ছোড়া অধিকাংশ ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়েছে। অন্যদিকে, ইরান দাবি করছে তারা মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করেই এই অভিযান চালিয়েছে। এই সংঘাত এখন পূর্ণমাত্রার যুদ্ধের দিকে মোড় নিচ্ছে কি না, তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের দামামা: ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা

আপডেট সময় : ০৭:৪৯:১৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬