ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

নেপালের বিপক্ষে পিছিয়ে পড়েও সমতায় বাংলাদেশ

সাফ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে নেপালের বিপক্ষে পিছিয়ে পড়েও দারুণভাবে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে প্রতিপক্ষ এগিয়ে গেলেও বিরতির ঠিক আগমুহূর্তে ঋতুপর্ণা চাকমার দুর্দান্ত এক গোলে সমতায় ফেরে লাল-সবুজের প্রতিনিধিরা। ১-১ গোলের সমতা নিয়েই দুই দল প্রথমার্ধ শেষ করে।

ম্যাচের ২৩তম মিনিটে নেপাল প্রথম গোলটি আদায় করে নেয়। গোলকিপারের হাত ছুঁয়ে আসা বল ডিফেন্ডাররা বিপদমুক্ত করতে ব্যর্থ হলে গীতা রানা লক্ষ্যভেদ করেন। এরপর ৩৬তম মিনিটে নেপালের আরেকটি জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসলে ব্যবধান বাড়েনি। শেষ পর্যন্ত প্রথমার্ধের যোগ করা সময়ে ঋতুপর্ণার কর্নার থেকে সরাসরি গোল করে দলকে সমতায় ফেরান। ম্যাচে ফেরার জন্য বাংলাদেশ একাদশে বেশ কিছু পরিবর্তন এনেছে, যেখানে রক্ষণভাগে আফঈদা খন্দকারকে ফিরিয়ে আনা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিক্ষোভের পর মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা সহ কংগ্রেস নেতারা

নেপালের বিপক্ষে পিছিয়ে পড়েও সমতায় বাংলাদেশ

আপডেট সময় : ০৫:৪০:২৭ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬