হজ পালন শেষে দেশে ফেরা প্রায় ১৫০ জন হাজির লাগেজ কেটে মূল্যবান মালামাল চুরির অভিযোগ উঠেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিরুদ্ধে। ভুক্তভোগী এক হাজির সন্তান সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি সামনে এনে এর তীব্র নিন্দা ও প্রতিকার চেয়েছেন।
অভিযোগকারী জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আসা ৪১৯ জন যাত্রীর মধ্যে প্রায় দেড় শতাধিক হাজির লাগেজ কাটা ছিল এবং সেখান থেকে উপহারসামগ্রীসহ মূল্যবান জিনিসপত্র খোয়া গেছে। পবিত্র হজ পালনের পর এমন অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনায় হাজিরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। সরকারি প্রতিশ্রুতি সত্ত্বেও বিমানবন্দরে এমন অব্যবস্থাপনা ও চুরির ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 























