ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

নিরাপত্তার খাতিরে প্রকাশ্যে আসছেন না মোজতবা খামেনি: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বর্তমান অবস্থান ও কর্মকাণ্ড নিয়ে নতুন তথ্য দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন সিনেট ফরেন রিলেশনস কমিটির এক শুনানিতে তিনি দাবি করেন, মোজতবা খামেনিকে জনসমক্ষে দেখা না গেলেও তিনি দেশটির সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর থেকেই মোজতবা লোকচক্ষুর অন্তরালে রয়েছেন।

মার্কো রুবিও আরও জানান, বর্তমান পরিস্থিতিতে ইরানের শীর্ষ নেতাদের জন্য প্রকাশ্যে আসা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মোজতবা খামেনি মূলত লিখিত বার্তা এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করছেন। বিভিন্ন মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, তিনি একটি গোপন বাঙ্কারে অবস্থান করছেন এবং সেখান থেকেই নির্দেশ প্রদান করছেন। এর ফলে ইরানের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা যুদ্ধবিরতির মতো বিষয়ে সাড়া দিতে বিলম্ব হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এমনকি ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের অনেকের কাছেই তার সঠিক অবস্থান অজানা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি উত্তরণে বাড়তি স্বস্তি, আরও তিন বছর সময় পাচ্ছে বাংলাদেশ

নিরাপত্তার খাতিরে প্রকাশ্যে আসছেন না মোজতবা খামেনি: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০১:২০:২৭ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬