ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

আদ্-দ্বীন হাসপাতালে শিশু মৃত্যু: ছাড় পাওয়ার সুযোগ নেই, বললেন স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে অবহেলার কারণে ছয় শিশুর মৃত্যুর ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক হিসেবে উল্লেখ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করেন যে, এই ঘটনায় দায়ীদের ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই। তিনি আশা প্রকাশ করেন, আদালত যথাযথ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করবেন।

মন্ত্রী আরও জানান, রাজউকের রিপোর্ট অনুযায়ী হাসপাতালটির কাঠামো অননুমোদিত। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন আজ সন্ধ্যায় জমা হওয়ার কথা রয়েছে। প্রতিবেদন পাওয়ার পর আইন অনুযায়ী হাসপাতালের বিরুদ্ধে সর্বোচ্চ প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। শিশুদের মৃত্যুর ঘটনায় ময়নাতদন্ত না হওয়ায় আইনি জটিলতার সুযোগ যেন কেউ নিতে না পারে, সে বিষয়েও মন্ত্রণালয় সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি উত্তরণে বাড়তি স্বস্তি, আরও তিন বছর সময় পাচ্ছে বাংলাদেশ

আদ্-দ্বীন হাসপাতালে শিশু মৃত্যু: ছাড় পাওয়ার সুযোগ নেই, বললেন স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০১:১৯:২৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬