ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

বিসিবি নির্বাচন অনুষ্ঠানে নেই আইনি বাধা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ও ভোটার তালিকা নিয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনে আর কোনো আইনি বাধা রইল না। বুধবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে ছয়জন কাউন্সিলর নির্বাচনের তফসিল চ্যালেঞ্জ করে রিট করেছিলেন। আগামী ৭ জুন বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনের ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার কথা রয়েছে। এই নির্বাচনে সরাসরি ভোটে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন এবং জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে যুক্ত হবেন আরও দুজন। পরবর্তীতে এই ২৫ জন পরিচালক মিলে বোর্ড সভাপতি নির্বাচিত করবেন। নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবীর নেতৃত্বাধীন তিন সদস্যের কমিশন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উন্নয়নশীল দেশগুলোতে বিশ্বব্যাপী বিদেশি বিনিয়োগ কমে যাওয়ার ধাক্কা

বিসিবি নির্বাচন অনুষ্ঠানে নেই আইনি বাধা

আপডেট সময় : ০১:১৯:১৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬