ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

প্রয়াত সাবেক সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ ইন্তেকাল করেছেন। বুধবার ভোর ৩টা ৪৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালনসহ পাঁচবার সংসদ সদস্য হিসেবে জাতীয় সংসদে দায়িত্ব পালন করেছেন।

মরহুমের পরিবার জানায়, তার মরদেহ বাড্ডার বেরাইদে নিজ বাসভবনে নেওয়া হয়েছে। বুধবার বিকেলে বেরাইদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উন্নয়নশীল দেশগুলোতে বিশ্বব্যাপী বিদেশি বিনিয়োগ কমে যাওয়ার ধাক্কা

প্রয়াত সাবেক সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ

আপডেট সময় : ১২:১৬:১৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬