বিশ্বজুড়ে তরুণ কর্মীবাহিনীর চাকরি পাওয়ার সুযোগ সংকুচিত হয়ে আসছে। দীর্ঘদিনের ধারণা ছিল, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর কারণেই হয়তো কর্মসংস্থান কমছে। তবে সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এক ভিন্ন চিত্র। অর্থনীতিবিদদের মতে, করোনাকালীন শুরু হওয়া ‘রিমোট ওয়ার্ক’ বা দূর থেকে কাজ করার সংস্কৃতি তরুণদের পেশাগত ক্যারিয়ারের শুরুতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। প্রতিষ্ঠানগুলো এখন নতুনদের নিয়োগ ও প্রশিক্ষণ দিতে আগ্রহী নয়, বরং অভিজ্ঞ কর্মীদেরই অগ্রাধিকার দিচ্ছে।
বিশেষজ্ঞরা একে ‘ভাঙা মই’ হিসেবে অভিহিত করছেন, যা তরুণদের পেশাগত উন্নতির প্রাথমিক ধাপগুলোকে বাধাগ্রস্ত করছে। গবেষণায় দেখা গেছে, মহামারি-পরবর্তী সময়ে তরুণ স্নাতকদের বেকারত্ব বৃদ্ধির প্রায় ৬৪ শতাংশের পেছনে রিমোট ওয়ার্কের প্রভাব রয়েছে। এর সাথে এআই প্রযুক্তির দ্রুত বিস্তার পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে, ফলে নতুনদের জন্য চাকরির বাজার ক্রমশ চ্যালেঞ্জিং হয়ে উঠছে।
রিপোর্টারের নাম 
























