ঢাকা ১০:০১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের সম্ভাবনা নাকচ করলেন মার্কো রুবিও

পারমাণবিক কর্মসূচি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বিষয়ে বড় ধরনের ছাড় না দিলে ইরানের ওপর থেকে কোনো নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও অন্তর্বর্তীকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও। কংগ্রেসের এক শুনানিতে তিনি স্পষ্ট করেন যে, তেহরানের সঙ্গে কোনো বিশেষ সুবিধা বা ছাড় দেওয়ার মতো আলোচনা ওয়াশিংটন করছে না।

রুবিও আরও জানান, ইরানের বর্তমান নেতৃত্বের অস্থিরতা আলোচনার গতিপথকে জটিল করে তুলেছে। তবে মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি পর্দার আড়ালে থেকে লিখিত যোগাযোগের মাধ্যমে আলোচনায় যুক্ত রয়েছেন। এছাড়া ইরানের সঙ্গে চলমান অচলাবস্থা নিরসনে মার্কিন সরকারের অবস্থান নিয়ে আইনপ্রণেতাদের মধ্যে তীব্র মতবিরোধ ও তর্কাতর্কি লক্ষ্য করা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৩৮৭, মামলা ৪৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের সম্ভাবনা নাকচ করলেন মার্কো রুবিও

আপডেট সময় : ১১:৫১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬