ঢাকা ১০:০১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের প্রস্তাব নাকচ করলেন প্রধানমন্ত্রী

কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তন করে প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে করার প্রস্তাব নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এই নামকরণের প্রস্তাবটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছিল।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যমান কোনো প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করার পরিবর্তে নতুন প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে নামকরণের নির্দেশনা দিয়েছেন সরকারপ্রধান। ২০০৬ সালে প্রতিষ্ঠিত এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীনে পরিচালিত হয়ে আসছে। সরকারি নথিতে প্রধানমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, যদি নাম পরিবর্তন বা নতুন নামকরণ করতেই হয়, তবে নতুন কোনো স্থাপনা তৈরি করে তা করা উচিত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষস্থান হারালো যুক্তরাষ্ট্র, দশম স্থানে অবনমন

প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের প্রস্তাব নাকচ করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১০:৪৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬