ঢাকা ১০:০০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

সাত মামলায় হাইকোর্টে জামিন চাইলেন দীপু মনি

রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা সাতটি মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। মঙ্গলবার বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। আদালত এ বিষয়ে আদেশের জন্য বুধবার দিন ধার্য করেছেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিগত সরকারের আমলে তিনি পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তার বিরুদ্ধে হত্যা, দুর্নীতি, মানবতাবিরোধী অপরাধসহ ৩৮টিরও বেশি মামলা চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক শিশুর স্মৃতিতে গড়া ‘দিগন্ত মেমোরিয়াল ক্যানসার ফাউন্ডেশন’ যেভাবে দিচ্ছে অসহায় রোগীদের সেবা

সাত মামলায় হাইকোর্টে জামিন চাইলেন দীপু মনি

আপডেট সময় : ১০:৪৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬