ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ায় একটি চলচ্চিত্র প্রদর্শনী বন্ধের প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে সংসদ সদস্য রুমিন ফারহানার দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। তার বক্তব্যকে ইসলাম ধর্মের অবমাননা ও উসকানিমূলক আখ্যা দিয়ে এর প্রতিবাদে সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।

‘সচেতন ইসলাম প্রিয় জনতা’র ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে হেফাজতে ইসলামের স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইসলাম নিয়ে কোনো ধরনের কটূক্তি সহ্য করা হবে না। তারা রুমিন ফারহানাকে সতর্ক থাকার আহ্বান জানান। এর আগে, ওই একই এলাকায় এক সমাবেশে রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে বক্তব্য দিয়েছিলেন, যা ঘিরেই এই বিতর্কের সূত্রপাত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসন্ন বাজেটে ভ্যাটের আওতা বাড়াচ্ছে এনবিআর: উদ্বেগে ক্ষুদ্র ব্যবসায়ীরা

রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ

আপডেট সময় : ০৭:৩৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬