ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

তোফায়েল আহমেদের জানাজা শেষে স্লোগান: ৬ জন কারাগারে

সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের জানাজা শেষে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ছয়জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিদা খন্দকার আন্না শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন আব্দুল্লাহ আল মাসুদ, মো. স্বাধীন ইসলাম, ইফতেখার আহমেদ সবুজ, খোকন ফরাজী ও মাকসুদুর রহমান বাবলু। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার ধানমন্ডির তাকওয়া মসজিদে জানাজা শেষে তোফায়েল আহমেদের মরদেহ নিয়ে যাওয়ার সময় নিষিদ্ধ সংগঠনগুলোর প্রায় দুই শতাধিক নেতাকর্মী সরকারবিরোধী ও উসকানিমূলক স্লোগান দিয়ে মিছিল শুরু করেন। এ ঘটনায় ধানমন্ডি মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘জুলাই আন্দোলনের চেতনা’ ধারণ করে ইনসাফের বাংলাদেশ গড়ার আহ্বান এমপি আছগারের

তোফায়েল আহমেদের জানাজা শেষে স্লোগান: ৬ জন কারাগারে

আপডেট সময় : ০৭:৩৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬